Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

কাঁথি অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়ন হল হলদিয়া ব্লু স্টার, ১৬ রানে জয়

কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত অনুর্ধ্ব ১৮ চ্যাম্পিয়ন হল হলদিয়া ব্লু স্টার। বৃহস্পতিবার ফাইনালে খেলায় অংশগ্রহণ করে কন্টাই ক্রিকেট কোচিং সেন্টার এবং হলদিয়া ব্লু স্টার। টসে জিতে হলদিয়া ব্লু স্টার ব্যাটিং করার সিন্ধান্ত নেয় নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রান করে।

প্রত্তুতরে সিএসএসএ এই রান চেজ করতে নেমে ১৮.৪ ওভারে ১১১ রান সকালে আউট হয়ে যায় ফলে ব্লু স্টার  ১৬ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন শিরপা লাভ করে। ব্লু স্টার এর মহম্মদ রিয়ান খাঁন মৃত্যুঞ্জয় দাস অধিকারী ম্যান অফ দি ম্যাচের ট্রফি লাভ করে। খেলার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক অখিল গিরি, সংস্থার সাধারণ সম্পাদক সুপ্রকাশ গিরি, ট্রফি দাতা সুকমল মাইতি, সুবোধ সাউ।

Related News

Also Read