Select Language

[gtranslate]
১৩ই চৈত্র, ১৪৩২ শুক্রবার ( ২৭শে মার্চ, ২০২৬ )

পথ দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যু

বাসের ধাক্কা মৃত্যু হল এক শিক্ষিকার। বিশেষ সূত্রে জানা গেছে মৃতের নাম তাপসী জানা ( ৩৩) এর বাড়ি পাঁশকুড়ার শ্যামসুন্দরপুর পাটনা গ্রামে। তাপসী জানা হাওড়া জেলার বাগনান আদর্শ প্রাইমারি স্কুলের শিক্ষিকা ।

 

জানা গেছে স্থানীয় একটি হাইস্কুলের শিক্ষকের বাইকে চেপে তিনি মঙ্গলবার স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। কোলাঘাটের হলদিয়া মোড়ের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে দিঘাগামী একটি বাসের ধাক্কায় তিনি মোটরবাইক থেকে ছিটকে পড়েন। ঘটনা স্থলেই মৃত্যু হয় শিক্ষিকা তাপসী জানার। বাইক চালক শিক্ষক দেবাশিসবাবুকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Related News

Also Read