Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

মহরমের আগে মিল্লাত উৎসব 

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রাচীন হায়দ্রী মিল্লাত ময়দানে মিলন উৎসব হয়। মুসলিম শারাহ কমিটি চৌদ্দ বস্তির হাইদ্রি মিল্লাত কর্মসূচি গ্রহণ করে। পূর্ব সাত বস্তির শেখ মোসাবুদ্দিন খান সহ অন্যান্য নেতৃত্বরা ৪৮টি মিল্লাত নিয়ে উপস্থিত হয়।

 

লোকাল সাত বস্তির ২৫টি মিল্লাত নিয়ে উপস্থিত হন জনাব শেখ ইনসান আলী ,আব্দুল কাজির। প্রার্থনা ও ধর্মীয় আলোচনা করেন শেখ মৌলানা বাবুল , মোজাম্মিল। সমগ্র অংশটি পরিচালনা করেন শেখ হোসেন আলী এবং তিন বস্তির নেতৃত্ব শেখ আজগর, শেখ বাচ্চু।

 

বেশ কয়েকটি গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ এই মিলন মেলায় উপস্থিত হন।শেষে দেশের মানুষের মঙ্গল কামনা করে প্রার্থনা সভা হয়।

Related News

Also Read