Select Language

[gtranslate]
২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ শুক্রবার ( ১২ই ডিসেম্বর, ২০২৫ )

জেলা কংগ্রেসের সংবিধান বাঁচাও অভিযান

পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে জেলা কংগ্রেস সভাপতি মানস কর মহাপাত্রের নেতৃত্বে আজ তমলুকে “সংবিধান বাঁচাও অভিযান” কর্মসূচির অঙ্গ হিসেবে তমলুক এস ডি ও অফিসের নিকট থেকে মানিকতলা পর্যন্ত মিছিল ও মানিকতলায় একটি পথসভা হয়।

মানস বাবু বলেন আমাদের সেনাবাহিনীর বীরত্বে আমরা গর্বিত। পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুলির উপর আক্রমণ হানার জন্য ভারতীয় সেনাদের স্যালুট। কংগ্রেস পহেলগাঁও হামলার পর থেকেই বলেছে, এই ঘটনার প্রেক্ষিতে আমরা দেশের সরকারের পাশে সর্বোতভাবে আছি; জাতীয় সংহতির স্বার্থে আজ পুরো দেশ ঐক্যবদ্ধ।

তিনি বলেন সরকারকে জাতিগত গণনায় বাধ্য করার জন্য রাহুল গান্ধীকে জানাই ধন্যবাদ । অবিলম্বে সার্বিক জনগণনার সাথে জাতি গত জনগণনা সম্পন্ন করা, দেশ ও দেশের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা, অবিলম্বে ওয়াকফ বিল বাতিল করা, চাকরি হারা যোগ্য শিক্ষকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে এবং কেন্দ্রীয় সরকার কর্তৃক সংবিধানের মূল উদ্দেশ্য লঙ্ঘন, রাজ্য সরকারের দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।

উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সাধনকান্তি উত্থাসনী ,কল্যাণ রায়, শিউ মাইতি, সম্পাদক জয়ন্ত চৌধুরী, সুকুমার পট্টনায়ক, বিশ্বরঞ্জন মন্ডল, বিজয় সামন্ত, আলোক মিশ্র,কোষাধ্যক্ষ মৃত্যুঞ্জয় ভট্টাচার্য, তমলুক মহকুমা কংগ্রেসের সভাপতি প্রদীপ চৌধুরী, হলদিয়া মহকুমা কংগ্রেসের সভাপতি শশাঙ্ক মাজি, সাগরবাড় অঞ্চলের প্রধান হুসেনারা বিবি, জেলা মাইনরিটি কংগ্রেসের চেয়ারম্যান সেক সফিরুদ্দিন খান, অসংগঠিত শ্রমিক কংগ্রেসের চেয়ারম্যান সেক জিয়াদ, ওবিসি সেলের চেয়ারম্যান চিন্ময় মন্ডল, জেলা যুব কংগ্রেসের সহ-সভাপতি সামিউর রহমান, কংগ্রেস নেতা তরুণ সামন্ত, মুসলেম আলী, রাজদুলাল নন্দ, স্বপন রায়, সেক আরশাদ, সৌমেন রায়, সেক ইব্রাহিম, মৌসুমী ত্রিপাঠী, গীতা সামন্ত, শেখ আজিজুল, নজরুল সাহা, বিদ্যাধর দাস,সেক ফারুক, নিমাই বর্মন, পার্থসারথি রায়, সৌমিত্র জানা, সন্তোষ গোস্বামী, প্রণব মহাপাত্র, ব্লক কংগ্রেসের সভাপতি দীপক পাত্র, গোপাল পাল, অমিতাভ জানা, চন্দন মাইতি, স্বপন মহান্তি, মনোরঞ্জন জানা, সেখ আসরাফুল্লাহ, শেখ রেজাবুল, তাপস মান্না, বুদ্ধদেব বর্মন, শঙ্কর দাস, অমৃত দাস, সেক ইমরান আলী এবং অন্যান্য কংগ্রেস নেতৃত্ব ও কর্মীবৃন্দ।

Related News

Also Read