Select Language

[gtranslate]
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বুধবার ( ১০ই জুন, ২০২৬ )

কাঁথিতে পুজা কমিটির উদ্যোগে সম্বর্ধনা।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার ১৪নং ওয়ার্ডের নাগরিক কমিটি শনিবার ২০২৩ সালে এই ওয়ার্ডের কৃতি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রী ও বিগত অর্থবর্ষে অবসরনেওয়া সরকারী কর্মীগনকে সংবর্ধনা জানালো।

এই অনুষ্টানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কারাগার মন্ত্রী অখিল গিরি,এছাড়াও ছিলেন কাঁথি পৌরসভার পৌরপ্রধান সুবল কুমার মান্না, কাঁথি ১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তুহিন কান্তি ঘোষ, কাঁথি প্রভাত কুমার কলেজের অধ্যক্ষ ড. অমিত কুমার দে, কাঁথি প্রভাত কুমার কলেজের অধ্যাপক ড. প্রদীপ্ত পঞ্চাধ্যায়ী, মহিলা পরিচালিত দূর্গাবাড়ি কমিটির সভানেত্রী মানসী নাগ ও সম্পাদিকা অলকা পন্ডা।

কমিটির পক্ষ থেকে এদিন ২৭ জন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের ও ৪ জন অবসরপ্রাপ্ত কর্মীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

উৎসবের সাথে এলাকার কৃতী সন্তানদের সম্মানিত করার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন কারাগার মন্ত্রী অখিল গিরি।

Related News

Also Read