Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

দুঃস্থ ছোট শিশু দের খিচুড়ি ভোজন

অন্যরকম ভাবে বানীবন্দনা উই কেয়ার ফাউন্ডেশন র
সারস্বত উৎসবে মানবিকতার বাতাবরণ তৈরি করল উই কেয়ার ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠন । বানীবন্দনা হলো ৩০০ দুঃস্থ ছোট শিশু দের খিচুড়ি ভোজন করিয়ে সাথে থাকলো প্রত্যন্ত অঞ্চলের শিশু দের জন্য উপহার হিসেবে নতুন ব্যাগ। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য পটাশপুরে “বিদ্যাসাগর শিশু মন্দির” র সূচনা হয়। তবে যেখানে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়াশোনা র মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। শুধু তাই নয় ঐ দিন বুক পয়েন্ট লাইব্রেরী থেকে ৪২ জন কে বিনামূল্যে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত বই তুলে দেওয়া হয়।একাদশ শ্রেণীর জন্য “বিদ্যাসাগর মেধাবৃত্তি” প্রদানের ঘোষনা করা হলো। এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের বিশেষ মেধা পরীক্ষার মাধ্যমে যোগ্যতার বিচারে বেছে নেওয়া হবে এই বৃত্তি র জন্য।কৃতী শিক্ষার্থীদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য দুবছরে মেধা বৃত্তি প্রদান করা হবে। আবেদন র তারিখ -২০.২.২০২৪ থেকে ২০.৩.২০২৪ পর্যন্ত।এছাড়া ও উচ্চমাধ্যমিক র দুঃস্থ শিক্ষার্থীদের জন্য পাশে আছি প্রকল্প সূচনা করা হয়।এই প্রকল্পে আবেদনের পরিপ্রেক্ষিতে বিনামূল্যে বই দেওয়া হবে।

সংগঠনের পক্ষ থেকে উজ্জয়িনী ব্যানার্জী বলেন শিক্ষা র উপর এই পরিকল্পনা আমাদের বৃহৎ মানের। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে দায়িত্ব নেওয়া এ এক দীর্ঘ পথ। আপনাদের সকলের সহযোগিতা কাম্য। সভাপতি সুভাষ নন্দ বলেন আজ সরস্বতী পূজা উপলক্ষে আমাদের তৃতীয় পাঠশালা র শুভ উদ্বোধন হয় পটাশপুরে। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য আমাদের গ্রামীণ পাঠশালা তৈরী র উদ্যোগ। পুরুলিয়া, রামনগর ও পটাশপুর এই তিন জায়গায় আমাদের অবৈতনিক পাঠশালা চলছে।সকল শুভানুধ্যায়ী দের পাশে থাকার অনুরোধ জানান উই কেয়ার ফাউন্ডেশন র কোষাধ্যক্ষ শ্রাবস্তী ব্যানার্জী ও অনান্য সদস্য রা।

Related News

Also Read