Select Language

[gtranslate]
২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ রবিবার ( ৭ই জুন, ২০২৬ )

কোলাঘাটে বিজেপির কর্মীরা শপথ গ্রহণের দিন বিলি করলো ঝালমুড়ি 

 

ঝালমুড়ি বিলি করলো বিজেপির কর্মী সমর্থকেরা।বিধানসভার নির্বাচনী প্রচারে ঝাড়গ্রামে এসে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

এবার তাই আজ ব্রিগেডে রাজ্যের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিলি করা হোল ঝালমুড়ি।

রাজ্যের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন পূর্ব মেদিনীপুরের কাঁথির শান্তিকুঞ্জের মেজো ছেলে শুভেন্দু অধিকারী। পাশাপাশি অন্যান্য বিজেপির বিধায়করা মন্ত্রী পদে শপথ নিলেন ।

সেই খুশিতেই পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে বিজেপির কার্যকর্তাদের অভিনব কর্মসূচি, নিজেরাই ঝালমুড়ি বানিয়ে মানুষের হাতে তুলে দিচ্ছেন ঠোঙায় করে। এক অভিনব পদ্ধতিতেই তাঁরা আজকের দিনটি উৎসব হিসেবে কোলাঘাটে পালন করেন বিজেপি কর্মীরা ।

Related News

Also Read