পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি -৩ ব্লকের ভাজাচাউলী এলাকার বেহাল রাস্তার মেরামতের দাবিতে সোচ্চার হল এলাকাবাসী।
শনিবার বিকালে এলাকার মানুষ রাস্তার উপর ধান গাছ রোপন করে প্রতিবাদ জানালো। অবিলম্বে রাস্তা মেরামত না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিল। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেশ বলেন রাস্তার কাজ এলাকায় চলছে,এই রাস্তাটিও করার পরিকল্পনায় আছে। একসঙ্গে সব কাজ করে উঠতে পারা যায় না ।শীঘ্রই এই রাস্তার কাজ শুরু হবে।
পঞ্চায়েত প্রধান নন্দ দুলাল মাইতি বলেন এই রাস্তার কাজ অবশ্যই হবে সেটা নিয়ে এলাকাবাসীকে বেশি চিন্তিত হতে হবে না। বিষয়টি আমাদের নজরে আছে খুব শীঘ্রই কাজ শুরু হবে। এলাকাবাসী কষ্টে থাকুক এটা আমরা কোনদিনই চাই না যেকারণের জন্য রাস্তা তৈরি হবেই।


Post Views: 104





