পূজার মন্ডপে মন্ডপে উস্কানি মূলক বক্তব্য রাখার মামলায় রাজ্য বিধানসভার বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারীকে করা জিজ্ঞাসাবাদের নোটিশ ফেরালো নন্দকুমার থানা ।
আবু সোহেল নামে এক আইনজীবী সম্প্রতি নন্দকুমার থানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলো।এই আইনজীবি অভিযোগ করেন
একাধিক পুজোমণ্ডপে গিয়ে ঘৃণাভাষণ দিয়েছেন শুভেন্দু (কেস নং-৩৯০/২২)। ২৮ সেপ্টেম্বর একাধিক জামিনঅযোগ্য ধারায় শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ জানান সোহেল।
Meaning of "INCOMPETENCE" – inability to do something successfully; ineptitude.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 5, 2022
Reference: "Mamata Police"
Nandakumar PS sends a legal notice, then backtracks & cancels it. This isn't even the 1st time.
I tweeted about a similar incident back in April:-https://t.co/yVL55VYhgD pic.twitter.com/D8PLTMM3zo
অভিযোগের মূলে নন্দকুমার থানার পুলিশ শুভেন্দু অধিকারী কে হাজিরার জন্য ৩০ অক্টোবর নোটিশ পাঠিয়েছিল। আজ ফের নন্দকুমার থানার পুলিশ সেই নোটিশ ক্যানসেল করলো। সেই হাজিরার নোটিশ যে প্রত্যাহার করা হলো তা লিখিত আকারে পুলিশ শুভেন্দু অধিকারী কে জানালো।

উল্লেখ্য ২০২১ সালের সেপ্টেম্বর মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার একটি নির্দেশিকা উল্লেখ করে জানান যে, ৪১এ ধারায় কোনও মামলায় শুভেন্দুকে নোটিস দেওয়া যাবে না। হাইকোর্টের এমন নির্দেশিকার বিষয়ে জানার পরেই নন্দকুমার থানার তরফে শুভেন্দুকে ৪ নভেম্বর পাল্টা ইমেল এবং নোটিস পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়, পুলিশের তরফে জারি করা ওই নোটিসটি বাতিল করা হচ্ছে।






