Select Language

[gtranslate]
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ রবিবার ( ১৪ই ডিসেম্বর, ২০২৫ )

ভোটার তালিকা সংশোধনে তৃণমূলের ‘বাংলার ভোট চক্র অভিযান

প্রদীপ কুমার সিংহ বাংলায় ভোটার তালিকা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষিতে ‘বাংলার ভোট চক্র অভিযান’ শুরু করল সর্বভারত তৃণমূল কংগ্রেসের যাদবপুর ও ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা শাখা। এই উপলক্ষে নরেন্দ্রপুর থানা অন্তর্গত কামালগাছির জয় হিন্দ অডিটোরিয়ামে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনের তৃণমূলের যাদবপুর জেলা সাংগঠনিক সভাপতি শুভাশিস চক্রবর্তী বলেন

গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোটার তালিকা প্রকাশ করেন, তাতে রাজস্থান, হরিয়ানা, গুজরাট ও মহারাষ্ট্রের বহু বাসিন্দার নাম অন্তর্ভুক্ত থাকায় গভীর আশঙ্কা তৈরি হয়েছে।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ১৫ মার্চ বিস্তারিতভাবে এই ভোটার তালিকা সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারই ধারাবাহিকতায় শুরু হয়েছে ‘ভোট চক্র অভিযান’, যার মূল উদ্দেশ্য বাংলার ভোটার তালিকায় বহিরাগতদের নাম অন্তর্ভুক্তি রোধ করা।

তিনি আরো জানান, “আমরা সম্প্রতি দেখেছি মহারাষ্ট্র ও দিল্লির নির্বাচনে বহিরাগত ভোটার ঢুকিয়ে ভোটার সংখ্যা বাড়িয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। বাংলায় সেই চক্রান্ত আমরা সফল হতে দেব না।”

এই অভিযানে রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সক্রিয় ভূমিকা নিচ্ছে এবং প্রতিটি কেন্দ্রে ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখার জন্য দলীয় কর্মীরা ময়দানে নেমে পড়েছেন।

এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতি মন্ত্রী দিলীপ মন্ডল। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম , বিধায়ক অশোক ঘোষ, বারইপুর পূর্বের বিধায়ক বিভাগ সরদার , বারুইপুর পূর্বের তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যাম সুন্দর চক্রবর্তী, সহ আরো অনেকে

Related News

Also Read