Select Language

[gtranslate]
৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বুধবার ( ২০শে মে, ২০২৬ )

হলদিয়ার বেসরকারি কারখানায় দুর্ঘটনা:মৃত এক শ্রমিক।

পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ার একটি বেসরকারি ফেরো অ্যালয় কারখানায় ফার্নেসে বিস্ফোরণের ফলে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মৃত এই শ্রমিকের নাম বিশ্বনাথ পাল(৫১)। বাড়ি হলদিয়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে রামনগর এলাকায়। মঙ্গলবার বিকেলে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। এদিন সন্ধ্যা নাগাদ খবর পেয়ে মৃত শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করেন আইএনটিটিইউসির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি চন্দন দে।আইএনটিটিইউসির পক্ষ থেকে এদিন সন্ধ্যায় কারখানা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে মৃতের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ১টা নাগাদ হলদিয়ার ভূঁইয়া রায়চকে ওই কারখানায় ফার্নেসে বিস্ফোরণ ঘটে। ওইসময় বিশ্বনাথ কাছেই ছিলেন। ফার্নেসের গলিত লাভা ছিটকে এসে পড়ে। সারা শরীর দগ্ধ হয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে সঙ্গে সঙ্গে কলকাতা নিয়ে যাওয়া হয়। তাঁর এক ছেলে ও স্ত্রী রয়েছেন।

Related News

Also Read