Select Language

[gtranslate]
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ মঙ্গলবার ( ১৯শে মে, ২০২৬ )

যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

ঘরের মধ্য থেকে যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দেশপ্রাণ ব্লকের সরদা গ্রাম পঞ্চায়েতের সরদার গ্রামে।

 

সোমবার সকালে ঘরে ডাকাডাকি করলেও দরজা না খুললে পুলিশকে ডেকে দরজা ভেঙ্গে দেখা যায় মৃত অবস্থায় পড়ে রয়েছে সুদাম গিরি (৪৫)।

 

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। যুবকের মৃত্যুর কারণ অধরা।পরিবার সূত্রে জানা গেছে মদ্যপ অবস্থায় বিষ পান করতে পারে বলে অনুমান। পুলিশ তদন্তে নেমে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে।

Related News

Also Read