Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

কাঁথিতে নাকা চেকিংয়ে উদ্ধার প্রায় সাড়ে চার লক্ষ টাকা

 

কাঁথি থানার অন্তর্গত রসুলপুর ঘাট নাকা পয়েন্টে সোমবার স্ট্যাটিক সার্ভেইল্যান্স টিম ও পুলিশের যৌথ উদ্যোগে নিয়মিত তল্লাশি অভিযান চালানো হচ্ছিল।

এই তল্লাশির সময় নন্দীগ্রামের দিক থেকে আগত কৃষ্ণলালচাক গ্রামের বাসিন্দা প্রদীপ দাস নামে এক ব্যক্তির কাছ থেকে নগদ ৪,৪৫,০০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদ অর্থের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। পাশাপাশি, এত অর্থ বহনের পক্ষে কোনো বৈধ নথি বা প্রমাণও তিনি দেখাতে ব্যর্থ হন।

পরিস্থিতি বিবেচনা করে স্ট্যাটিক সার্ভেইল্যান্স টিমের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই অর্থ বাজেয়াপ্ত করার নির্দেশ দেন।

পরবর্তীতে নিয়ম মেনে উদ্ধারকৃত অর্থ প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে। ওই টাকা কোথা থেকে আসছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Related News

Also Read