Select Language

[gtranslate]
২৭শে মাঘ, ১৪৩২ মঙ্গলবার ( ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ )

ভারত ছাড়ো-র ৮৫-তম দিবস উদযাপন 

ভারত ছাড়ো আন্দোলনের ৮৫তম বর্ষারম্ভে কাঁথিতে গান্ধী মূর্তির পাদদেশে কাঁথি মহাকুমা আগস্ট বিপ্লব উদযাপন সমিতির পক্ষে শহীদ-স্মরণ করা হয়। এই আন্দোলনে কাঁথি মহকুমায় ৭৩ জন শহীদ হয়েছিলেন। সভার শুরুতে তাঁদের নাম পাঠ করা হয় এবং তাঁদের নামে জয়ধ্বনি করা হয়।

গান্ধীজীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন প্রাক্তন বিধায়ক ও অনুষ্ঠানের সভাপতি শ্রী শৈলজাকুমার দাস এবং আগস্ট বিপ্লব উদযাপন কমিটির কার্যকরী সভাপতি অধ্যাপক অমলেন্দু বিকাশ জানা। কমিটির সম্পাদক অধ্যাপক হৃষীকেশ পড়্যা ঐতিহাসিক আগস্ট বিপ্লবের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করেন। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষ্ণপদ পঞ্চাধ্যায়ী,সুকমল মাইতি,ডা.সুকুমার জানা,কৌস্তুভকান্তি মাইতি, চিত্তরঞ্জন রাউত, কৌস্তুভ প্রধান,গৌতম কুমার মাইতি, দীপক দাস,দেবাশিষ পরিয়ারী, শৈবাল কান্তি মাইতি প্রমুখ।

Related News