Select Language

[gtranslate]
২৬শে আষাঢ়, ১৪৩৩ শুক্রবার ( ১০ই জুলাই, ২০২৬ )

যুব মোর্চার ডাকে “উত্তরকন্যা চলো” অভিযান 

পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে নারী নির্যাতনের প্রতিবাদে এবং কন্যা সুরক্ষা সহ একাধিক দাবিতে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার ডাকে “উত্তরকন্যা চলো” অভিযান সফল করতে বুধবার পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুরে প্রচার অভিযান শুরু।

চন্ডিপুরের যুব মোর্চার কর্মীরা দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করল।যুব মোর্চার পক্ষ থেকে জানানো হয় নারী নির্যাতন, নারী ধর্ষণ এর প্রতিবাদে এবং নারী সুরক্ষার দাবিতে এই অভিযান আগামী ২১ জুলাই হবে।

এই অভিযানে ধর্ষকদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি করা হবে। পাশাপাশি ২০২৬-এ বিধানসভা নির্বাচনে তৃণমূলের বির্সজন এর ডাক দেওয়া হয়েছে এই “উত্তরকন্যা চল” অভিযান থেকে। দুর্নীতিগ্রস্ত এই তৃণমূল সরকারকে যে কোন মূল্যে বিসর্জন দেওয়ার আপ্রাণ চেষ্টা চলবে যুব মোর্চা বলে জানানো হয়।

Related News

Also Read