Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

পার্থ চ্যাটার্জির বাগান বাড়িতে চুরি ।।

বারুইপুর থানা এলাকার বেগমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুড়ি গ্রামে কাঁটাখাল-উত্তরভাগ রাস্তার একেবারে পাশে থাকা পার্থ চট্টোপাধ্যায়ের বাগানবাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালোঈ

বুধবার রাত একটা নাগাদ চারজনের দুষ্কৃতী দল বাড়িতে ঢুকে তালা ভেঙে জিনিসপত্র বার করে একটি চার চাকা গাড়িতে করে পালিয়ে যায়।স্থানীয় বাসিন্দারা রাস্তায় বেরিয়ে এলে তাদেরকে বাড়ি চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়ঈএখন প্রশ্ন সেখান থেকে তারা কি নিয়ে যাওয়ার জন্য এসেছিল? তবে কি এই বাগানবাড়িতেও প্রচুর নথিপত্র লুকানো ছিল তা নিয়েও উঠছে প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের।

সিপিআইএমে দলের পক্ষ থেকে ওই বাড়ির সামনে বিক্ষোভ দেখায়। তাদের হাতে ফেস্টুন ছিল সমস্ত চোরকে জেলে পুড়তে হবে। চোরেরা জেগেছে জনগণ সজাগ থাকুন। সব বেকারদের চাকরি দিতে হবে। সিপিআইএমের পক্ষ থেকে যখন পার্থ চট্টোপাধ্যায়ের বাগানবাড়ি শহিণী মেন গেটের সামনেবিক্ষোভ দেখাচ্ছে তখন বেগমপুর পঞ্চায়েতের সদস্য এবং তৃণমূলের সভাপতি সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদেরকে বাধা দেন ও হুমকি দেয় এবং তারা বলেন শান্তি বিঘ্নিত হচ্ছে এলাকা এখানে এইসব বিক্ষোভ করা যাবে না। তারা আরো বলেন এই বাড়িটি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি নয়।

Related News

Also Read