Select Language

[gtranslate]
২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৬ই মে, ২০২৬ )

।। দিল্লী পুলিশের অসহযোগিতাঃ শ্যামল লুকিয়ে দেশের রাজধানীতে ।।

হলদিয়া পুরসভার চেয়ারম্যান পদে থেকে শুভেন্দু অধিকারী ঘনিষ্ট শ্যামল আদকের কোটি কোটি টাকা টেন্ডার দূর্নীতি করার হদিস পেলো পুলিশ। গ্রেপ্তারি পরোয়ানা জারী থাকলেও হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদককে দিল্লি থেকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ । দিল্লি পুলিসের অসহযোগিতার কারনে শ্যামলকে গ্রেফতার করা যাচ্ছেনা বলে অভিযোগ ।



হলদিয়া পৌরসভায় এক সপ্তাহ ধরে হলদিয়া এসডিপিও নেতৃত্বে তদন্ত করা হয় । পৌরসভা থেকে প্রায় ১৫০০ ফাইল তদন্ত করতে বাইরে নিয়ে যাওয়া হয় । হলদিয়ার ভবানীপুর থানার হলদিয়া পৌরসভার তিন কাউন্সিলরকে ডেকে জেরা করা হয় । ইতিপূর্বে হলদিয়া পৌরসভার বেশকিছু কর্মচারীদের ডেকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে ।

বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার শ্রদ্ধা পান্ডে । তিনি জানান, গত ২৯ সেপ্টেম্বর এক অভিযোগের ভিত্তিতে আমরা তদন্তে নেমে জানতে পারি, হলদিয়া একাধিক কাজের টেন্ডারের নামে নিজের পরিবারের সদস্যকে কাজ পাইয়ে দিয়েছে, । কোটি কোটি টাকা দূর্নীতি হয়েছে। বহু টাকার আর্থিক দুর্নীতি রয়েছে , তদন্ত আরো এগোচ্ছে।

বলেন আমরা হলদিয়া পৌরসভার একাধিক নথি সংগ্রহ করেছি। অবৈধ কাগজপত্র ব্যবহার করে পরিচতদের কাজ পাইয়ে দিতো। তদন্ত প্রক্রিয়া চলছে। এই কাজের সাথে আর কারা কারা যুক্ত তাও খতিয়ে দেখা হচ্ছে।

Related News

Also Read