Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

অপর গোষ্ঠী থেকে প্রধান,মমতার ছবি ছিঁড়লো তৃনমূলীরাই !



দলের থেকে প্রধান নির্বাচনকে কেন্দ্র করে গোষ্ঠী কোন্দল চরমে ওঠায় তৃণমূলের ব্লকের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো তৃণমূল কর্মীরা।ছেঁড়া হোল দলনেত্রী মমতার ছবি লাগানো ব্যানার।কাদা দিয়ে ঢাকা হল দলের প্রতীক।ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের।



শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের পঁচেট গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচন ছিল। প্রধান হয় তৃনমূলের জয়ী সদস্য সুরজিৎ মাইতি। এই প্রধান হওয়ার দৌড়ে নাম ছিল পঁচেট ৪ নং গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান প্রনব করেরও। কিন্তু শেষ পর্যন্ত প্রধান হয় তৃনমূলের যুব নেতা সুরজিৎ মাইতি। সূত্রের খবর প্রধান মনের মতো না হওয়ায় দলের আর এক পক্ষ পটাশপুর দু’নম্বর ব্লকের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায়।


পটাশপুরের গোবর্দ্ধনপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ের জানলার কাঁচ , চেয়ার টেবিল ভাঙচুর করা হয়।‌ কাদা দিয়ে ঢেকে দেওয়া হয় তৃনমূলের দলীয় প্রতীক।পটাশপুরে পঁচেটে প্রধান নির্বাচনকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূলের এই গোষ্ঠীকোন্দলের জেরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

Related News

Also Read