প্রদীপ কুমার সিংহ
দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সূর্যপুর এলাকার কেয়াতলা উচ্চ মাধ্যমিক ( হাই স্কুল ) স্কুলের তিন দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা চলছে। প্রতিযোগিতা শুরু হয়েছে বুধবার তা শুক্রবার পর্যন্ত চলবে। স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাহাবুদ্দিন খান বলেন এই প্রতিযোগিতা ৫৫ বছরের পদার্পণ করে। চারটি বিভাগে এবং শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে ১০০ মিটার,২০০ মিটার, ৮০০ মিটার,লং জাম্প, হাই জাম্প,সেক রেস,উইকেটে বল থ্রোহিং,পাসিং বল,যেমন খুশি তেমন সাজো সহ মোট ৩৬ টি ইভেন্ট হয়। চারটি বিভাগে ভাগ করা হয়েছে স্কুলের ছাত্র-ছাত্রীদের। ফাইভ- সিক্স A বিভাগ,সেভেন ও এইট B বিভাগ, নাইন ও টেন C বিভাগ এবং ইলেভেন ও টুয়েলভ ডি বিভাগ। প্রত্যেকটি বিভাগে চারটি করে ইভেন্ট ছিল। ছাত্রদের দুটি এবং ছাত্রীদের দুটি। স্কুলের প্রায় সাড়ে ৫০০ থেকে ৬০০ জন ছাত্রছাত্রী এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিভিন্ন ইভেন্টে।

সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট শিক্ষক শিক্ষিকাদের উইকেট বল ছোঁড়া, ফুটবল কিক।এই স্কুলের মিড ডে মিলের ১৬ জন কর্মীর দ্বারা পাসিং বল ইভেন্ট। বুধবার ও বৃহস্পতিবার কিছু ইভেন্টের হিট ও ফাইনাল হয়। শুক্রবার শেষ দিনে থাকছে কিছু ইভেন্টের ফাইনাল এবং শিক্ষক ও শিক্ষিকাদের বিভিন্ন ইভেন্ট। যারা এই ক্রীড়া প্রতিযোগিতা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে বা করবে তাদের পুরস্কার দেওয়া হবে স্কুলের আগামী বাৎসরিক অনুষ্ঠানে। দ্বিতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবার প্রত্যেক প্রতিযোগী ও শিক্ষক শিক্ষিকা, স্কুলে কর্মী ও নন টিচিং স্টাফদের ফ্রাইড রাইস, আলুর দাম ও ডিম কারি লাঞ্চ ছিল।





