Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। ঋনের টাকা ফেরৎ চাওয়ায় ভগবানপুরে গুলি চালালো যুবক ।।

ধার দেওয়া টাকা ফেরৎ চাইতে যাওয়ায় যুবককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠলো আর এক যুবকের বিরুদ্ধে।চাঞ্চল্যকর ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের।এই ঘটনার জেরে ছড়ায় আতংক।

মংগলবার সন্ধ্যায় ভগবানপুর থানার লালপুর এলাকায় রাস্তার উপরে ৷ গুলি চালানোর ঘটনায় এগরা-বাজকুল রাজ্য সড়কে যানবাহন চলাচল বেশ কিছুক্ষণ ধরে বন্ধ হয়ে যায় ।



খবর পেয়ে ভগবানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাড়ুগোপাল বিশ্বাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

পুলিশের ভারপ্রাপ্ত আধিকারিক নাড়ুগোপাল বিশ্বাস বলেন,একটা গুলি চালানোর ঘটনা ঘটেছে । পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে । তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি ।

প্রাথমিক তদন্তে জানা গেছে মাত্র ২০০০ টাকার জন্য গুলি করে খুনের চেষ্টা চালানো হয়েছে ।

জানা গেছে সেখ গুড্ডুর কাছ থেকে শেখ ইজাজ ২০০০ টাকা পেত । নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও ধারের টাকা ফেরৎ আসেনি।এই অবস্থায় গুড্ডুর কাছ থেকে টাকা চাইতে গেলে ইজাজের সঙ্গে বচসা বাঁধে । তারপরেই শেখ গুড্ডু চার রাউন্ড গুলি চালায় ইজাজকে লক্ষ্য করে বলে অভিযোগ ।




ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার লালপুর এলাকায় রাস্তার উপরে ৷ গুলি চালানোর ঘটনায় এগরা-বাজকুল রাজ্য সড়কে যানবাহন চলাচল বেশ কিছুক্ষণ ধরে বন্ধ হয়ে যায় ।
জানা গিয়েছে, সে গুড্ডুর কাছ থেকে শেখ ইজাজ ২০০০ টাকা পেত । গুড্ডুর কাছ থেকে টাকা চাইতে গেলে ইজাজের সঙ্গে বচসা বাঁধে । তারপরেই শেখ গুড্ডু চার রাউন্ড গুলি চালায় ইজাজকে লক্ষ্য করে বলে অভিযোগ ।

Related News

Also Read