Select Language

[gtranslate]
৩১শে আষাঢ়, ১৪৩৩ বুধবার ( ১৫ই জুলাই, ২০২৬ )

এগরায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু যুবকের

সাতসকালে ডাম্পার ও মালবাহী অটো-র মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক যুবক। মৃত যুবকের নাম রাকেশ মাইতি বয়স (২৩)। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বুধবার ভোর চারটে নাগাদ পূর্ব মেদিনীপুর জেলায় এগরা শহরে এগরা-দীঘা মোড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, আনুমানিক ভোর চারটে নাগাদ একটি মালবাহী অটোর সাথে একটি দ্রুতগামী ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে অটোর সামনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় চালক রাকেশ মাইতিকে উদ্ধার করে স্থানিয় মানুষজন প্রথমে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা অন্যত্র স্থানান্তরিত করেন।পরিবারের লোকেরা তাঁকে দ্রুত মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তাঁর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।মৃত রাকেশের বাড়ি এগরা-২ ব্লকের দেশবন্ধু পঞ্চায়েতের উড়িজলকর গ্রামে। মুকুল মাইতির একমাত্র ছেলে রাকেশের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে।

Related News

Also Read