Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

এগরায় কংগ্রেসের উদ্যোগে রাখী বন্ধন।

এগরা শহর কংগ্রেস কমিটির উদ‍্যোগে বুধবার সকালে রাখি বন্ধন উৎসব পালন করা হয়।এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি মানস করমহাপাত্র, সম্পাদক তথা প্রাক্তন কাউন্সিলার মিন্টু দাশ, কাউন্সিলর নির্মল শীট, এগরা মহকুমা কংগ্রেস সভানেত্রী আল্পনা পট্টনায়েক, শহর কংগ্রেস সভাপতি অশোক মহাপাত্র, শ্রমিক নেতা কালিপদ শীট, কংগ্রেস নেতা সেক আকবর, সুদীপ পন্ডা, নিতাই ভঞ্জ প্রমূখ।

মানসবাবু বলেন রাখি বন্ধন উৎসব রক্ষা বন্ধন নামেও পরিচিত। কিন্তু আমাদের কাছে রাখি কেবলই ভাই বোনের মধ্যে আবদ্ধ নয়। ধর্মীয় গণ্ডি পেরিয়ে রাখি বন্ধন উৎসব সামাজিক বন্ধন তথা সম্প্রীতির উৎসব হয়ে উঠেছে। এই উৎসব সমস্ত ঘৃণা ও বিদ্বেষপ্রসূত চিন্তাধারার বিরুদ্ধে সমস্ত ভারতবাসীর মধ‍্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করুক।

Related News

Also Read