Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

৩টি আগ্নেয়াস্ত , ৩০ রাউন্ড তাজা কার্টুন , ৫ কেজি বোমের মসলা উদ্ধার করে নরেন্দ্রপুর থানা পুলিশ

সোমবার সকালে নরেন্দ্রপুর থানার বারুইপুর পুলিশ জেলার ডিএসপি ক্রাইম ফয়সেল বিন আহমেদ এক সাংবাদিক বৈঠক করে বলেন রবিবার রাত্রে নরেন্দ্রপুর থানা অন্তর্গত গড়িয়া ৫২ পল্লী অঞ্চলে গোপন সূত্রে খবর পেয়ে নরেন্দ্রপুর থানা পুলিশ তিনটে আগ্নেয়াস্ত ৩০ রাউন্ড তাজা কার্টুন ৫ কেজি বোমের মসলা উদ্ধার করে পু

লিশ সেই সঙ্গে এক ছাত্রসহ দুজনকে গ্রেফতার করে।
গড়িয়ার ৫২পল্লী রাজপুর সোনারপুর ৪ নম্বর ও ৫ নম্বর ওয়ার্ড থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। আশুতোষ কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্র সহ গ্রেফতার দুই। বিজয় হালদার ওরফে ভুতম, আশুতোষ কলেজে তৃতীয় বর্ষের ছাত্র হিরন্ময় নস্কর ওরফে রানা। এদের কাছ থেকে উদ্ধার ১টি ওয়ান সাটার,২টি ৭ এম এম পিস্তল, লাইভ কার্তুজ ৩০ রাউন্ড, বারুদ ৫ কেজি। সুতলি ২৫টি বান্ডিল উদ্ধার করে। হিরন্ময়ের বাড়ি থেকে উদ্ধার।

বিজয় দাগী আসামী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে খুনের মামলা আছে। এর আগেও তাকে গ্রেফতার করা হয়। কোথা থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এরা অস্ত্র চোরাচালান কারবারের সাথেও যুক্ত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃত ব্যক্তিদের সোমবার বারুইপুর মহাকুমা আদালতের তোলা হবে নরেন্দ্রপুর থানার পুলিশের পক্ষ থেকে। নিজেদের হেফাজতে নেয়ার জন্য পুলিশ আবেদন করবে  মহামান্য বিচারকের কাছে।

Related News