পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডঃ চন্দ্রশেখর মন্ডল ও অন্যান্য নেতৃত্ব ভোট প্রচারে ঝড় তুললেন।
সকালে প্রদিমা ১ গ্রাম পঞ্চায়েতের ভোগী ব্রহ্মপুরে সর্বেশ্বর মন্দিরে পুজো দিয়ে মঙ্গল কামনা করেন এবং জনসংযোগ করলেন। বিলামুড়িয়াতে শিবালয় মন্দিরে ও চৈতন্য মহাপ্রভুর কাছে পূজো দেন ও জনসংযোগ। পায়া গ্রামে শ্রীচৈতন্য মহাপ্রভুর দর্শন পুজো দেন ও জনসংযোগ। কাশিপুর, মেদিনীপুর, শিমুলিয়া তে বাড়ি বাড়ি জনসংযোগ। চাঁপাবনিতে চন্ডি মন্ডপে পুজো দেন ও জনসংযোগ। পরে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আলাপচারিতা।
সন্ধ্যায় কঙ্কনেশ্বর বুথে চাঁটাই বৈঠক। মানুষের কাছে এ সরকারের দুর্নীতি এবং অপশাসনের কথা তুলে ধরেন। সুশাসন প্রতিষ্ঠার জন্য পদ্মফুলে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছি।
Post Views: 23





