Select Language

[gtranslate]
২রা পৌষ, ১৪৩২ বুধবার ( ১৭ই ডিসেম্বর, ২০২৫ )

ওড়িশার চন্দনেশ্বর থেকে বাঙ্গালী ব্যাবসায়ীদের খেদানো স্থগিত করলো প্রশাসন

আপাতত স্থগিত থাকল ওড়িশার চন্দনেশ্বর থেকে বাঙালি ব্যবসায়ীদের দোকান তুলে নেওয়ার ডেডলাইন। দিঘায় রাস্তা সম্প্রসারণের কাজের জেরে দোকান উচ্ছেদ নিয়ে গত কয়েক দিনে সীমান্ত এলাকায় উত্তেজনা বাড়ছিল। দিঘা থেকে ওড়িশা বর্ডার পর্যন্ত রাস্তা চওড়া করার সিদ্ধান্ত নেওয়ায় বাংলার মতো ওড়িশার বহু দোকানদারও সমস্যায় পড়েন।

এই পরিস্থিতিতেই অভিযোগ ওঠে—বাংলার কিছু লোক নাকি ওড়িশার ব্যবসায়ীদের দিঘায় দোকান তুলতে বলেছে। অভিযোগ ছড়াতেই চন্দনেশ্বরের ব্যবসায়ী সমাজের একাংশ বাঙালিদের তিন দিনের ডেডলাইন দেয়, যা নিয়ে আতঙ্ক তৈরি হয়।

 

চন্দনেশ্বর মন্দির এলাকা বহু বছর ধরেই বাঙালি ও ওড়িশার ব্যবসায়ীদের যৌথ বাজার। মাত্র ছয় কিলোমিটারের দূরত্বে থাকা দুই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে ব্যবসার মাধ্যমে সম্পর্ক গড়ে তুলেছেন। হঠাৎ করে ডেডলাইন ঘোষণায় দীর্ঘদিনের ব্যবসায়ীরা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েন—কোথায় যাবেন, কীভাবে আবার নতুন করে দোকান বসাবেন, সেই চিন্তাই বাড়তে থাকে। একই সঙ্গে দিঘায় উচ্ছেদ হওয়া ওড়িশার দোকানদাররাও অনিশ্চয়তার মুখে পড়েছিলেন।

উত্তেজনা কমাতে দুই রাজ্যের পঞ্চায়েত প্রতিনিধি ও প্রশাসন জরুরি বৈঠকে বসে। দীর্ঘ আলোচনার পরে সিদ্ধান্ত হয়—চন্দনেশ্বরের বাঙালি ব্যবসায়ীদের দোকান তোলার ডেডলাইন আপাতত স্থগিত থাকবে। পাশাপাশি দিঘায় রাস্তা সম্প্রসারণের কাজে যাদের দোকান ভেঙে গেছে, সেই ওড়িশার দোকানদারদের অন্যত্র দোকান বসানোর ব্যবস্থা করবে বাংলা প্রশাসন। এতে দুই পক্ষের মধ্যকার ভুল বোঝাবুঝি দূর হয় এবং পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে ওঠে।

Related News

Also Read