Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

পটাশপুরে আড়গোয়াল অঞ্চলে “কালা দিবস” পালন তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে।

*পটাশপুর, পূর্ব মেদিনীপুর* গত ২০২০ সালের ১৭ ই ডিসেম্বর ভাঙচুর করা হয় আড়গোয়াল অঞ্চল তৃনমূল কংগ্রেসের কার্যালয়। তৃণমূল কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এলাকায় বোমবাজি, তৃনমূলের কর্মীদের বাড়ি ভাঙচুর সহ একাধিক অভিযোগ ওঠে বিজেপি আশ্রীত দুষ্কৃতীদের বিরুদ্ধে। কার্যত সেদিন অগ্নিগর্ভ হয়ে ওঠে আড়গোয়াল অঞ্চল। তারপর থেকে প্রতেক বছর ১৭ ই ডিসেম্বর দিনটি ‘কালা দিবস’ হিসাবে পালন করে আসছে আড়গোয়াল অঞ্চল তৃনমূল কংগ্রেস। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের আড়গোয়াল অঞ্চলের সিঞ্যারী বাজারে ১৭ ডিসেম্বর উপলক্ষে সেই কালা দিবস পালন করলো অঞ্চল তৃণমূল কংগ্রেস। কালা দিবস উপলক্ষে একটি সভার আয়োজন করা হয়।

এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ, পূর্ব মেদিনীপুর জেলার জেলা সভাধিপতি উত্তম বারিক, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পিযুষকান্তি পন্ডা, পটাশপুর দু’নম্বর ব্লক তৃণমূলের সভাপতি দুর্গাপদ পাহাড়ি, তৃণমূল নেতা অপরেশ সাঁতরা সহ তৃণমূল নেতৃত্বরা। শতাধিক কর্মী সমর্থকদের সামনে কালাদিবসের প্রেক্ষাপট সহ লোকসভা ভোটকে লক্ষ্য করে বক্তব্য রাখেন তৃণমূল নেতৃত্বরা। এছাড়াও এদিন তৃণমূল নেতা অপরেশ সাঁতরার হাত বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন অশোক মাইতি ও দীপক মাইতি। দলীয় পতাকা হাতে ধরিয়ে যোগদান করান তৃণমূলের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ।

Related News

Also Read