Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

খেজুরী ইতিহাস সংরক্ষণ সমিতির সাধারণ সভা

খেজুরী ইতিহাস সংরক্ষণ সমিতির সাধারণ সভার আয়োজন করা হয় বাঁশগোড়াস্থিত নবনির্মত সভাগৃহে। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শান্তিরাম দাস। উপস্থিত ছিলেন ডঃ প্রবালকান্তি হাজরা,বিকাশচন্দ্র পাত্র,নিত্যরঞ্জন করণ, স্বপনকুমার মণ্ডল, দুর্গা দাস, জয়দেব মাইতি,,বিশ্বনাথ মালিক,প্রমুখ। সভায় কোষাধ্যক্ষ স্বপনকুমার মণ্ডল  বর্তমান  পর্যন্ত আর্থিক হিসাব সভায় পেশ করেন।সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। সপ্তাহে একদিন সাংস্কৃতিক চর্চার আসর বসবে স্থির হয়।

সম মনোভাবাসম্পন্ন সংস্থাগুলি সামান্য কনজেন্সীর বিনিময়ে সভাগৃহে সভা করতে পারবে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এই বিষয়ে সম্পাদক এর  লিখিত আবেদন করে অনুমোদন নিতে হবে। সবটাই অনুমোদন সাপেক্ষ। আগামীদিনে দোতলা নির্মাণের সিদ্ধান্তc  গৃহীত হয়। এর জন্য দাতা সংগ্রহের অনুরোধ জানান হয় উপস্থিত সদস্যদের। উপস্থিত সবাই কে ধন্যবাদ জ্ঞাপন করেন সম্পাদক পার্থসারথি দাশ।

Related News

Also Read