Select Language

[gtranslate]
২১শে আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ৫ই জুলাই, ২০২৬ )

ময়নার বিধায়ক অশোক দিন্ডাকে নোটিশ পুলিশের

পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক তথা প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার অশোক দিন্ডা সভা মঞ্চ থেকে পুলিশের বিরুদ্ধে টাকা তোলার মন্তব্য করায় তাকে আইনি নোটিশ পাঠায় পুলিশ।

 

তাঁর মন্তব্য ছিল পুলিশ মৎস্যজীবীদের থেকে যেভাবে টাকা তোলেন সব রেকর্ড ভিডিও আছে, সন্ধ্যা হলেই এখানে দুটো স্কুটি নিয়ে তিনজন পুলিশ দাঁড়িয়ে থাকে, প্রত্যেক গাড়ি থেকে ১০০ ২০০ করে টাকা তোলে। আমি মৎস্যজীবীর সবাইকে বলছি টাকা দেবেন না, কোথায় কি করে আমি দেখব একবার মাঝে গাড়িতে আটকে দেখাক। আমি মৎস্যজীবীদের বলেছিলাম টাকার দেবেন না, আপনারা দিচ্ছেন সেই টাকা ৫০% থানায় থাকছে, ৫০% এসপির কাছে যাচ্ছে, এসপির কাছে ১৫-২০% থাকছে বাকি যাচ্ছে ওই হরিশ মুখার্জী কালীঘাটে, কালীঘাটে টালি চালা ওই পাঠশালা ।

 

এমন মন্তব্য করার পরেই ময়নার বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্ডাকে জেলা পুলিশের তরফ থেকে আইনি নোটিশ করে থানায় ডেকে পাঠানো হয়।

Related News

Also Read