Select Language

[gtranslate]
২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ রবিবার ( ৭ই জুন, ২০২৬ )

গাড়ি চুরি চক্রের পান্ডা গ্রেফতার মান্দারমনিতে

একাধিক গাড়ি চুরির অভিযোগে গ্রেফতার হল এক যুবক। সূত্রের খবর গাড়ি চুরি করে বিক্রি করার পেশাদার উত্তর ২৪ পরগনা জেলার নিউ ব্যারাকপুর থানার দুর্গাবাড়ি রোড এর বাসিন্দা প্রসেনজিৎ সরকার এর।পুলিশ খোঁজাখুঁজি শুরু করলে,মন্দারমনি পর্যটন কেন্দ্রে এসে গা ঢাকা দিয়েছিল।

গোপন সূত্রে মন্দারমনি থানার পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত প্রসেনজিৎ সরকার কে গ্রেফতার করে। ধৃতকে সোমবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তার জামিনের আবেদন খারিজ করে দিয়ে পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ তদন্ত করে দেখছে এর পিছনে আর কারা আছে। এই গাড়ি চোরের পুরো চক্রকে গ্রেফতার এর উদ্দেশ্যে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Related News

Also Read