Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

অপহরণের চেষ্টা চালিয়ে পুলিশের জালে ৮ জন দুষ্কৃতী

খড়গপুর হাওড়া জাতীয় সড়কের সিদ্ধার কাছে সৌমেন পাত্র নামে এক সোনার দোকানের কারিগরকে জোরপূর্বক ৮ জন দুষ্কৃতী একটি গাড়িতে তুলে অপরনের চেষ্টা করে।বিষয়টা জানতে পেরে পাঁশকুড়া থানার পুলিশ দ্রুত জেলা পুলিশ সুপার মিতুন কুমার দেকে জানায়।

 

জেলা পুলিশ সুপার মিতুন কুমার দে তৎক্ষণাৎ নাকা চেকিং করার নির্দেশ দেন।পাঁশকুড়া থানার পুলিশের সহযোগিতায় তমলুক থানার পুলিশ তমলুকের নিমতৌড়িতে আটক করে, ওই গাড়িটিকে থাকা নয় জনকে পাকড়াও করা হয়।

সোনার দোকানের কর্মচারী সৌমেন পাত্রকে উদ্ধার করা হয় এবং আটজন দুষ্কৃতিকে গ্রেফতার করে পুলিশ। পরে ওই দুষ্কৃতীদের কাছে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে জম্মুর জৈন বাজারে এক সোনার দোকানে কাজ করতেন সৌমেন পাত্র নামের এই সোনা দোকানের কারিগর। অভিযোগ সে ওই দোকান থেকে কিছু সোনা চুরি করে নিয়ে এসেছে। সেই কারণেই দুষ্কৃতীরা ওকে অপহরণ করার চেষ্টা করে। অপহরণ করে পূর্ব বর্ধমানের খন্ডঘোষকে নিয়ে যাবার চেষ্টা করে ওই দুষ্কৃতীরা।

 

সোমবার দুষ্কৃতীদের তমলুক জেলা আদালতে তোলা হয়।পুলিশ সাতদিনের রিমাইন্ড চেয়েছে। অপহরণ হওয়া সোনার দোকানের কারিগর সৌমেন পাত্রর বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডেবরা এলাকায়।

Related News

Also Read