স্বামী বিবেকানন্দের জন্মদিনে কাঁথি মহকুমা শাসক অফিস চত্বরের গাছে গাছে পাখীদের বাসা বাঁধলো কাঁথি লিও ক্লাবের সদস্যরা।লিওদের এই উদ্যোগে তাদের পাশে দাঁড়ালো কাঁথির রাজদূত ব্যায়ামাগার।
কাঁথি লিও ক্লাব ও রাজদূত ব্যায়ামাগারের পক্ষ থেকে জানানো হয়েছে চারিদিকে বড় বড় ইমারত গড়ে উঠছে।কাটা পড়ছে গাছ।ফলে সমস্যায় পড়ছে পাখীরা।বাসা তৈরীতে সমস্যায় পড়ছে পক্ষীকুল।সেই দিকটা মাথায় পাখীদের বাসা তৈরী করার উপোযোগী মাটির কলসী তৈরী করে,তার মধ্যে পাখীদের বাসা তৈরীর বিভিন্ন প্রাকৃতিক সামগ্রী ভরে গাছে গাছে বাঁধার পরিকল্পনা করা হয়।সেই পরিকল্পনা অনুযায়ী আজ কাঁথি মহকুমা শাসক চত্বরের গাছে গাছে বাঁধা হলো কলসী।

এই কর্মসূচীটি পরিচালনায় করে কাঁথি লিও ক্লাবের প্রাক্তন সভাপতি অরিত্র দে,কোষাধ্যক্ষ অনির্বান মাইতি,সহ সভাপতি সৌরভ গিরি,স্পন্দন নায়ক,নীলাদ্রি শীট প্রমুখ সদস্য।
রাজদূত ব্যায়ামাগারের সম্পাদিকা রাজন্দিনী নন্দ মিশ্র জানিয়েছেন স্বামীজির জন্মদিনে এই কর্মসূচীর সূচনা হল।আগামী দিন গুলিতে কাঁথি শহরের বিভিন্ন প্রান্তের গাছে গাছে এই রকম কলসী বাঁধার পরিকল্পনা আছে।যাতে পাখীরা নিশ্চিন্তে তাদের বাসা বাধঁতে পারে





