Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

নির্বাচনী প্রচার থেকে দূরে থাকার হুমকী দেওয়া হয় বাম কর্মীদের

একসময় বাম দূর্গ খেজুরী বর্তমানে বিজেপির শক্ত ঘাঁটি।এবার সেখানে বাম কর্মীদের ফোনে হুমকী দেওয়ার অভিযোগ সামনে এলো।নির্বাচনী প্রচার থেকে দূরে থাকার জন্যে হুমকী দেওয়া হয়।

আগামী ২৫ মে কাঁথি লোকসভা কেন্দ্রের ভোট গ্রহন।এই কেন্দ্রের বাম-কংগ্রেস জোটের প্রার্থী হয়েছেন কংগ্রেসের ঊর্বশী ব্যানার্জী।তৃনমূল-বিজেপির মত না হলেও ভালোই প্রচার করছেন জোটের প্রার্থী।এই অবস্থায় খেজুরীর দুই স্থানীয় বাম নেতৃত্বকে ফোন করে প্রচার থেকে দুরে থাকার জন্যে হুমকী দেওয়া হয় বলে অভিযোগ।এই বিষয়ে প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছে কংগ্রেস।

বামেদের অভিযোগ তাদের খেজুরীর বহু নেতা-কর্মীদের ফোন করে বলা হচ্ছে প্রচারে না বেরাতে।সেই বাম নেতা-কর্মীরা অজ্ঞাত পরিচয় সেই ব্যাক্তিদের ফোনে পাল্টা প্রশ্ন করলেই দেওয়া হচ্ছে হুমকী।বাম-কংগ্রেস নেতারা জানিয়েছেন সেই অজ্ঞাত পরিচয় ফোন কর্তারা অবশ্য বলছেনা তারা কোন দলের সমর্থক এবং নিজেদের নাম।

Related News

Also Read