Select Language

[gtranslate]
১৪ই আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ২৮শে জুন, ২০২৬ )

তৃণমূলের বাংলার ভোট রক্ষা কর্মসূচি শুরু 

দিদির দুত অ্যাপের মাধ্যমে তৃণমূলের বাংলার ভোট রক্ষা কর্মসূচি শুরু হলো আজ থেকে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি পিজুস কান্তি পণ্ডা কাঁথিতে জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক বৈঠকে করে জানালেন। তৃণমূলের নতুন এই কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন বাংলার ভোট সংশোধন বা বাংলার ভোট রক্ষা করা হবে তো অন্যদিকে, মানুষের সাথে জনসংযোগ বাড়বে বলে মনে করা হচ্ছে। এদিনের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, জেলা তৃণমূলের চেয়ারম্যান ও এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, জেলা আইএনটিটিইউসি’র সভাপতি বিকাশ চন্দ্র বেজ, দলের জেলা মহিলা সভানেত্রী রিজিয়া বিবি- সহ একাধিক তৃণমূলের নেতৃত্বরা।

Related News

Also Read