Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

এলাহিয়া হাই মাদ্রাসায় ‘বিশ্ব জল দিবস’ উদযাপন।

জলের অপর নাম জীবন। বিশ্ব জনসংখ্যা বৃদ্ধি ও জলের গুরুত্বের উপর নির্ভর করে ১৯৯৩ সালের ২২ মার্চ  জাতি সংঘ প্রথম ‘বিশ্ব জল দিবস’ পালনের কথা ঘোষণা করে।২০২৪ সালের থিম – ‘শান্তির জন্য জল’। আর এই দিনটিকে গুরুত্ব দিতে সারা বিশ্বের দেশগুলোর সঙ্গে ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জলের ব্যবহার , গুরুত্ব ও অপচয় বিষয়ক অর্থাৎ জল সম্পর্কিত আলোচনাসভার আয়োজন করে।

পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও পালিত হয় ‘বিশ্ব জল দিবস’। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদরের অন্তর্গত এলাহিয়া হাই মাদ্রাসা (উঃ মাঃ) শিক্ষা প্রতিষ্ঠানেও পালিত হয়।মাদ্রাসার নবম ও দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের নিয়ে একটি অঙ্কন প্রতিযোগিতা হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কার প্রদান করা হয়। বিকেল ৩ টার সময় একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে। মাদ্রাসার প্র প্রধান শিক্ষক নুর আলম,ভূগোল বিষয়ক শিক্ষক নরসিংহ দাস। উপস্থিত ছিলেন সহ শিক্ষক সৈকত প্রধান, আশীষ চাউল্যা, অলকেশ অট্ট, চন্ডীচরণ রাউৎ প্রমুখ।

Related News

Also Read