Select Language

[gtranslate]
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৩ই জুন, ২০২৬ )

ফের হলদিয়া শিল্প শহরে ব্যাংক একাউন্ট থেকে প্রায় ৬৮ হাজার টাকা উধাও।

ফের পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শিল্প শহরে ব্যাংক একাউন্ট থেকে প্রায় ৬৮ হাজার টাকা উধাও হয়ে গেল এক ব্যক্তির। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রতারিত ব্যক্তি সুতাহাটা থানায় অভিযোগ দায়ের করেছে। হলদিয়ার বাসুদেবপুর গ্রামের বাসিন্দা সন্দীপ ভূঁইয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শাখায় টাকা তুলতে গেলে জানতে পারে ওই ব্যাংকের দুটি সেভিংস একাউন্ট থেকে ৬৮ হাজার টাকা উধাও হয়ে গেছে।

ব্যাংক আধিকারিক জানিয়েছেন ২৭ অক্টোবর তার অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে। সন্দীপবাবু জানিয়েছেন তার মোবাইল ফোনে কোনরকম ওটিপি বা মেসেজ আসেনি। তিনি শুক্রবার সুতাহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে

Related News

Also Read