Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

ভগবানপুর-১ ব্লক ও চন্ডীপুর ব্লক তৃণমূল যৌথ আহ্বানে পদযাত্রা।।

জননেত্রী মমতা বন্দ্যোপাধয়ায়ের নেতৃত্বে ধর্মতলা চলো অভিযান কর্মসূচী সফল করার লক্ষে ভগবানপুর-১ ব্লক ও চন্ডীপুর ব্লক তৃণমূল যৌথ আহ্বানে কাজলাগড় থেকে বাজকুল বাজার পর্যন্ত পদযাত্রা আয়োজিত হয়।

কর্মসূচীতে নেতৃত্ব দেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ, মৎস্য মন্ত্রী অখিল গিরি, বিধায়ক সোহম চক্রবর্তী, বিধায়ক উত্তম বারিক, জেলার চেয়ারম্যান অভিজিৎ দাস,যুব তৃনমূল সভাপতি সুপ্রকাশ গিরি, প্রাক্তন বিধায়ক অর্ধেন্দু মাইতি, প্রাক্তন বিধায়ক অমিয় ভট্টাচার্য, প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, রবীন মন্ডল, আহমেদ উদ্দিন,জেলা পূর্ত কর্মাধ্যক্ষ স্বপন দাস, তরুণ জানা, অপর্ণা ভট্টাচার্য প্রমুখ নেতৃবৃন্দ।

পটাশপুর-১ ব্লকের মঙ্গলামাড়ো বাজারে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ, জেলা সভাপতি তথা বিধায়ক তরুণ মাইতি, বিধায়ক উত্তম বারিক,প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, পীযুষ পন্ডা, পটল আদক ,নমিতা বেরা,আমিন সোহেল, সেক আহাদ উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।

পটাশপুর-১ ব্লকের বড়হাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বানে কাটরঙ্কা বাজার সংলগ্ন মাঠে ধর্মতলা চলো কর্মসূচী র প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ, জেলা সভাপতি তথা বিধায়ক তরুণ মাইতি, বিধায়ক উত্তম বারিক, প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, পীযূষ পন্ডা,আমিন সোহেল, বিনয় পট্টনায়ক, দীপক মহাপাত্র প্রমুখ নেতৃবৃন্দ।

রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ বলেন কেন্দ্রীয় সরকারপর জনবিরোধী নীতির ফলশ্রুতিতে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। পেট্রোল,ডিজেল, কেরোসিন,রান্নার গ্যাস, ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি আকাশছোঁয়া। স্বাধীনতার পরে সমস্ত ধরনের খাদ্য সামগ্রী র উপর জিএসটি চাপানো হয়েছে। মানুষের নাভিশ্বাস উঠেছে। অপর দিকে একশ দিনের কাজ, আবাস যোজনা,সড়ক যোজনা সহ সমস্ত প্রকল্পের আর্থিক বরাদ্দ বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর্থিক অবরোধের চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার। বিজেপির মেরুকরণের রাজনীতির মাধ্যমে ঘৃণা ও বিদ্বেষের পরিমন্ডল গড়ে তোলা র চক্রান্ত অব্যাহত।এসবের বিরুদ্ধে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লীতে মোদী র বিকল্প হিসাবে গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ সরকার গড়র লক্ষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ সংগ্রামে সামিল হওয়ার আহ্বান জানান রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ।

Related News

Also Read