Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

টানা বৃষ্টিতে বিদ্যালয়ের ভেতরে এক হাঁটু জল

পূর্ব মেদিনীপুরের কাঁথি দেশপ্রাণ ব্লকের বিচুনিয়া জগন্নাথ বিদ্যামন্দিরের ক্লাস রুম থেকে স্টাফ রুম, আবার অফিস রুম থেকে বিদ্যালয়ের লাইব্রেরি রুমগুলো যেন জলে ভাসছে। সাপ, মাছ কেঁচো অবাধে ঘোরাফেরা করছে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে জিমকক্ষে। ফলে ছাত্র-ছাত্রীরা ঠিকমতো ক্লাস করতে পারছে না। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও ক্লাসে যেতে ভয় পাচ্ছেন। তার উপর নাকের ডোগায় হাজির বিদ্যালয়ের দ্বিতীয় পর্বের পরীক্ষা। এমন পরিস্থিতিতে কিভাবে পরীক্ষা নেওয়া সম্ভব ? এই প্রশ্নের উত্তর খুঁজছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে সহ-শিক্ষকশিক্ষিকারা।

একে সমুদ্র উপকূলবর্তী হওয়ায় নিচু জায়গা। তার উপর স্থানীয় পঞ্চায়েতের জল ড্রেনের মাধ্যমে বিদ্যালয়ের পুকুরে এসে পড়ছে। আর সেই জল উপচে প্লাবিত হয়েছে এই হাইস্কুল। সামনেই পরীক্ষা।

এমন সময়ে জমা জলের ঠেলায় জ্বরে পড়লে দায়িত্ব কে নেবে? এটা ভেবেই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা রীতিমতো শঙ্কিত।

 

Related News

Also Read