Select Language

[gtranslate]
২৪শে মাঘ, ১৪৩২ শনিবার ( ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ )

আগুনে পুড়ে ছাই হল বাড়ি

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো গোটা বাড়ি। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের দেউলিয়া র পারিট গ্রামে পঞ্চানন মন্ডলের বাড়িতে।

আজ শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ কোলাঘাট ব্লকের দেউলিয়ার পারিট গ্রামে একটি বসত বাড়িতে আগুন লেগে যায়। স্থানীয় সূত্রের খবর রান্নাঘরে রান্না করতে গিয়েই এই বিপত্তি। আর এই ঘটনার জেরে রান্নাঘর সহ বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। সাথে সাথে এই ঘটনায় চলে আসে কোলাঘাট থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন।

 

অগ্নিকাণ্ডের ঘটনার পরেই বাড়ির মালিক পঞ্চানন মন্ডলের কোন প্রতিক্রিয়া না পাওয়া গেলও পরিবারে অন্যান্য সদস্যরা জানান যে, রান্না করতে গিয়ে এই বিপত্তি। স্থানীয় সূত্রে জানা গেছে বাড়ি পর্যন্ত দমকল আসতে পারেনি টোটো তে করে মোটর এনে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। বাড়ির সমস্ত চালা এবং আসবাবপত্র উড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Related News

Also Read