আগামী ৫ আগষ্ট ভারতবর্ষের আপোষহীন ধারার বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী ও এস ইউ সি দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের জন্মশতবর্ষের সমাপ্তি দিবস উপলক্ষে ব্রিগেডে লাখো মানুষের এক মহতী সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন,দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ। এছাড়াও ২৬ টি বিভিন্ন রাজ্য থেকে দলের নেতা- কর্মীরাও উপস্থিত হবেন ওই সভায়।
ওই কর্মসূচির প্রস্তুতিতে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া-কোলাঘাট- ভোগপুর-মেচেদা-তমলুক-কাঁথি-এগরা-হলদিয়া প্রভৃতি স্থানে জোরকদমে চলছে দেওয়াল লিখন,পথসভা,গ্রাম বৈঠক, বুকস্টল,ট্যাবলো সহ নানাভাবে প্রচার অভিযানের কাজ।
দলের জেলা কমিটির পক্ষে অশোকতরু প্রধান ও প্রনব মাইতি জানান, উক্ত কর্মসূচিতে জেলা থেকে ৫০ টিরও বেশি বাস ও ট্রেনে করে ওইদিন প্রায় দশ হাজার পার্টি কর্মী-সমর্থক-দরদী-শুভানুধ্যায়ী মানুষজনেরা যাবেন।






