Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

লোকসভা ভোটের আগে তৃণমূলের গোষ্ঠী কোন্দল মেটালো দলের অঞ্চল সভাপতি।

লোকসভা ভোটের আগে তৃণমূলের গোষ্ঠী কোন্দল মেটালো দলের অঞ্চল সভাপতি। অঞ্চল তৃণমূল কার্যালয়ে সভার মাধ্যমে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব কাটলো।

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের মথুরা অঞ্চলের তৃণমূলের দুটি গোষ্ঠী। বলা যেতে পারে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। আর এই গোষ্ঠীকোন্দলের জেরে পঞ্চায়েত ভোটে মথুরা অঞ্চলের মদনমোহনপুর তৃণমূলের হাত ছাড়া হয়। হাতে গরম ইস্যু পেয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তৃণমূলের এই গোষ্ঠীকোন্দলকে সামনে রেখে বারংবার কটাক্ষ করেছে বিরোধী দল বিজেপি।

লোকসভা ভোটের আগে তৃণমূলের সেই গোষ্ঠীকোন্দল মেটালো অঞ্চল তৃণমূলের সভাপতি বরুণকুমার গিরি । রবিবার মথুরা অঞ্চল তৃনমূলের কার্যালয়ে মদনমোহনপুরে বুথে তৃণমূলের দুটি গোষ্ঠীকে নিয়ে সভার আয়োজন হয়। ‌এই সভার মাধ্যমে দুটি গোষ্ঠীর দ্বন্দ মেটে। সভার শেষে সকলকে মিষ্টিমুখ করান অঞ্চল তৃণমূলের সভাপতি বরুণ কুমার গিরি। উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূলের সহ-সভাপতি কৃষ্ণেন্দু শান বিগ্রোহী, অঞ্চল যুব সভাপতি পবিত্র মাইতি, সারদাবার বুথের সভাপতি মৃণাল কান্তি কর, উপপ্রধান সত্যেন পন্ডা, নিরুপম পাহাড়ি, সভানেত্রী মিতালী কুইলা জানা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।

Related News

Also Read