ইউজিসি থেকে ন্যাকের পিয়ার টিম ১৯ ও ২০ জুলাই পূর্ব মেদিনীপুর জেলা খেজুরী কলেজ পরিদর্শন করেন। ড. বীরেন্দ্রনারায়ণ দুবের নেতৃত্বে তিন সদস্যের ন্যাক পিয়ার টিম কলেজে আসেন। টিমের অন্য দুজন পরিদর্শক ছিলেন ড. পার্থপ্রতিম বড়ুয়া ও ড. মুরলীধর কুরহাডে। প্রথম দিন ন্যাকের টিমকে কলেজের এনসিসির ক্যাডেটরা কুচকাওয়াজের মাধ্যমে স্বাগত জানায়। কলেজের প্রিন্সিপাল ন্যাক টিমকে ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে বরণ করে নেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুগবেড়িয়া কলেজের প্রিন্সিপাল ড. স্বপন কুমার মিশ্র। পরিদর্শক দল কলেজের প্রাক্তন ছাত্রছাত্রী ও অভিভাবকদের সঙ্গেও কথা বলেন। দিনের শেষে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁরা ছাত্রছাত্রী, অধ্যাপক – অধ্যাপিকা ও অশিক্ষক কর্মচারিদের সঙ্গে যোগ দেন। পরদিন ২০ জুলাই তাঁরা পরিদর্শনের বাকি কাজ সম্পন্ন করেন। রজতজয়ন্তী অতিক্রান্ত খেজুরী কলেজে এই প্রথম ন্যাকের মূল্যায়ণ হল। স্বভাবতই এই মূল্যায়ণ নিয়ে কলেজের সঙ্গে সংশ্লিষ্ট সবার আগ্রহ ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। খেজুরী কলেজ ন্যাকের মূল্যায়ণে কোন্ গ্রেড পায় সেটাই এখন দেখার বিষয়।






