নিজস্ব সংবাদদাতা: কাঁথি, ২০ ডিসেম্বর- পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লক ও কাঁথি-২ দেশপ্রাণ ব্লকে বিডিও ‘র কাছে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দেওয়া হয় স্থানীয় দাবির ভিত্তিতে। ্রামনগর ২ ব্লক এ ডেপুটেশনে দাবি ছিল সম্প্রতি নিম্নচাপে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ। সার ওষুধের কালোবাজারি বন্ধ, কৃষি সরঞ্জাম বন্টনের তালিকা প্রকাশ করতে হবে ।১০০ দিনের বকেয়া টাকা শীঘ্র প্রান্তিক মানুষের হাতে তুলে দিতে হবে । প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের তালিকা প্রকাশ করতে হবে। ডেপুটেশনে অভিযোগ করা হয় মান্দারমনি মৌজার ২ নম্বর দাগে চার একর আটষট্টি ডেসিমল জায়গা, কিছু অসাধু ব্যক্তি বিক্রি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। সেইসব ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির দাবি করে। অপর একটি মান্দারমনি র ২১১ নম্বর দাগে মৎস্য খটির জায়গায় বেআইনি ঘর বানিয়ে খেলছেন কতিপয় ব্যক্তি। প্রশাসনিকভাবে বেআইনির্মাণ রোধ করতে হবে। প্রশাসনকে সরকারি জায়গা রক্ষা করতে হবে।শৌলা থেকে দক্ষিণ পুরুষোত্তমপুর সমুদ্র চর নতুন করে তৈরি হচ্ছে। সেখানে কিছু ব্যক্তি জবরদখল করে চলছে । ডেপুটেশনে উল্লেখ করা হয় পাট্টা জমি দশ টাকার স্ট্যাম্প পেপার এর উপরে হস্তান্তর করে হোটেল তৈরি করা হচ্ছে। ডেপুটেশনে প্রতিনিধিত্ব করেন আশিষ প্রামাণিক, অশোক মাইতি, প্রদীপ মিশ্র ,প্রদীপ দাস ,সুবল গিরি প্রমুখ ।
অপরদিকে কাঁথি ২ দেশপ্রান ব্লকে স্থানীয় দাবি নিয়ে বিডিও র কাছে দাবি পত্র তুলে দেন।তারা দাবি করেন রসুলপুর নদী বাঁধ অতিসত্বর নির্মাণ করতে হবে ,গ্রামীণ জল নিকাশির সংস্কার করতে হবে ,পঞ্চায়েত দপ্তরে শূন্য পদে কর্মী নিয়োগ করতে হবে ,কৃষক মান্ডিতে ধান কেনার ক্ষেত্রে বাড়তি ধান নেওয়া যাবে না । এলাকায় বেআইনি বোমা, বাজি উদ্ধার করে দুষ্কৃতিদের শাস্তির দাবি করে। বেআইনি বোমা, বাজি উদ্ধার করে দুষ্কৃতিদের শাস্তির দাবি করে। ডেপুটেশনের প্রতিনিধিত্ব করেন বামফ্রন্টের পক্ষে তাপস মিশ্র ,শক্তিপদ পন্ডা ,সুতনু মাইতি, সলিল মান্না ,রাজকুমার চক্রবর্তী।







