Select Language

[gtranslate]
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১১ই জুন, ২০২৬ )

দার্জিলিং বেড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে হলদিয়ার চারজন পর্যটক।

পুজার ছুটিতে শৈল শহর দার্জিলিং বেড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লো পূর্ব মেদিনীপুরের চার বাসিন্দা। এর মধ্যে একজনের আঘাত গুরুত্বর

নবমীর দিন বেরিয়ে পড়ে সন্দীপ মান্না, মুকুলিকা দাস মান্না বয়স এবং তাদের পরিবারের এক সন্তান সৌম্য দীপ মান্না। এদের বাড়ি সুতাহাটা থানার অন্তর্গত বাড় বাসুদেবপুর দেউলপোতা অঞ্চল। এদের সাথে ছিলো মহিষাদল থানার জগৎপুরের নিবেদিতা দাস।

সূত্রের খবর দার্জিলিং থেকে শিলিগুড়ি ফেরার সময় সিটঙ -এ গাড়ি পালটি হয়ে দুর্ঘটনার কবলে পড়ে। গুরুতর জখম এই চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। নিবেদিতা দাস বর্তমানে আই সি ইউ তে ভর্তি। দুই পরিবারের লোকেরা খুবই উদ্বেগে রয়েছেন।

Related News

Also Read