Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

মাই ভারত পূর্ব মেদিনীপুর ও কেয়ার অফ খেজুরীর উদ্যোগে জাতীয় ভোটার দিবসে সাইকেল র‍্যালি 

জাতীয় ভোটার দিবস উপলক্ষে মাই ভারত, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট এবং কেয়ার অফ খেজুরী স্বেছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে, খেজুরী–১ সমষ্টি উন্নয়ন আধিকারিকের সহযোগিতায় উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হলো ন্যাশনাল ভোটারস ডে।

এই উপলক্ষে নতুন ভোটারদের সম্বর্ধনা জানানো হয় এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করার বার্তা তুলে ধরা হয়। মাই ভারতের পক্ষ থেকে জেলার সকল ভোটারদের জাতীয় ভোটার দিবসের শুভেচ্ছা জানান ডিস্ট্রিক্ট ইয়ুথ অফিসার পাপাই দাস।

 

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কয়েকশো মানুষকে নিয়ে আয়োজিত একটি বৃহৎ সাইকেল র‍্যালি, যার মাধ্যমে ভোটাধিকার ও গণতান্ত্রিক সচেতনতার গুরুত্ব সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়া হয়। এই র‍্যালিটি শুরু হয় খেজুরী–১ সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় থেকে এবং শেষ হয় কলাগেছিয়া জগদীশ বিদ্যাপীঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেজুরী–১ সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভাশিস ঘোষ, কলাগেছিয়া জগদীশ বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত শিক্ষক ড. মিহির প্রধান, খেজুরী–১ ব্লক লিওমি শ্রাবণী বিশ্বাস, শিক্ষক কানাই লাল জানা, শিক্ষক অশোক কামিলা সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

কেয়ার অফ খেজুরীর পক্ষ থেকে শুভ্রজিৎ পন্ডা জানান, ভোটের আগে জাতীয় ভোটার দিবস উদযাপনের মাধ্যমে নতুন ভোটারদের মধ্যে গণতন্ত্রের মূল্যবোধ ও নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতন করা সম্ভব হয়েছে, যা সমাজে একটি শক্তিশালী ও ইতিবাচক বার্তা বহন করে।

 

অনুষ্ঠানের শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে ডিস্ট্রিক্ট ইয়ুথ অফিসার পাপাই দাস জাতীয় ভোটার দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করেন।

Related News

Also Read