প্রথিত যশা চিকিৎসক ও বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবসে পশ্চিমবঙ্গ বিধানসভায় উনাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন উত্তর কাঁথির বিধায়িকা সুমিতা সিনহা।

তারপর কোচবিহারের মাথাভাঙাতে বিজেপির সংখ্যালঘু নেত্রীকে বিবস্ত্র করে অত্যাচারের প্রতিবাদে পশ্চিমবঙ্গ বিধানসভায় অবস্থান বিক্ষোভ করলেন তিনি। সঙ্গে উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পাল, শিখা চ্যাটার্জী, চন্দনা বাউরী। সুমিতা দেবী বলেন – কোচবিহারে বিজেপির প্রতিনিধিদল যাওয়ার পর পুলিশ নির্যাতিতার বয়ান নিল। আর সেই ঘটনার পরেই আমরা দেখলাম চোপড়ায় তৃণমূল নেতা এক জন মহিলার উপর প্রকাশ্যে অত্যাচার করছেন। আমরা রাজ্যে নারী নির্যাতনের প্রতিবাদে ধর্না অবস্থান করছি। তিনি আরো জানান – কোচবিহারের ঘটনা নিয়ে সোমবারই বিধানসভায় সরব হবো বিজেপি তা আগেই জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মতো বিধানসভায় ধর্না দেওয়ার অনুমতি চেয়েছিলেন বিজেপির মহিলা বিধায়কেরা। তবে সেই অনুমতি না মেলায় সোমবার সকালে বিধানসভার গাড়ি বারান্দার সামনে বিক্ষোভে বসছি , রাজ্যে পর পর মহিলারা আক্রান্ত হচ্ছেন। এমন অবস্থায় মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চুপ কেন? এই ঘটনায় আমরা সিবিআই তদন্ত দাবি করছি। ভবিষ্যতে মহিলা বিজেপি বিধায়করা আক্রান্ত মহিলাকে রাজভবনে নিয়ে যাবেন এবং প্রয়োজনে রাষ্ট্রপতির দ্বারস্থ হবেন।






