Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। কাঁথিতে তৃনমূলের মেগা সভায় ব্রাত্য শিশির-দিব্যেন্দু ।।

মাঝে মাত্র একটা দিন শুক্রবার,পরের দিন শনিবার সকাল থেকে কাঁথির প্রভাত কুমার কলেজের মাঠে উপচে পড়বে লক্ষাধিক তৃনমূল কর্মী সমর্থকেরা।তবু এই সভাস্থল থেকে ঢিল ছোঁড়া দুরত্বে শান্তিকুঞ্জে থাকলেও সভায় ডাক নেই তৃনমূলের দুই সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীর। প্রসঙ্গত কাঁথির সাংসদ ও তমলুকের সাংসদ সম্পর্কে পিতা-পুত্র ।


রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একসময়ে ‘গড়’ বলে পরিচিত কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘মেগা শো’ দিয়ে পঞ্চায়েত নির্বাচনে প্রচার শুরু করবে তৃণমূল। দলীয় সূত্রে তেমনই খবর। আগামী ৩ ডিসেম্বর, শনিবার অভিষেকের সেই সভায় ১ লক্ষ জমায়েতের লক্ষ্যে ঝাঁপাচ্ছে শাসকদল। সে জন্য জোর প্রস্তুতি নিচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব।অথচ জেলার দুই সাংসদ ব্রাত্য।জোড়াফুলের প্রতীকে জয়ী পিতা-পুত্র দুই সাংসদকে আবার কোন রাখঢাক না রেখেই স্থানীয় তৃণমূল নেতৃত্বরা বলছেন, ওঁদের আমরা তৃনমূল দলের নেতা বলে মনেই করি না।

শিশির ও দিব্যেন্দুকে আমন্ত্রণ না করা প্রসঙ্গে তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার যুব সভাপতি সুপ্রকাশ গিরি বলেন আমরা মঞ্চ থেকে কেন্দ্রের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাব। কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে আমরা সোচ্চার হব সেটা কারো কারো পছন্দ না হতে পারে ।সুপ্রকাশ বলেন তৃনমূলে থেকে পদ-সম্মান-আখের গোছালেও সবাই যে দলের সাথে থাকেনা সেতো শুভেন্দু অধিকারী প্রমান করে দিয়েছে।তাই দলে আর গদ্দারেরা ভীড় করুক সেটা তৃনমূলের সাধারন কর্মীরা চায়না। শুধু সুপ্রকাশ নয় কাঁথির ছোট বড় সকল তৃনমূল নেতৃত্ব ঠারেঠোরে সেই কথাই দাবি করেছেন।

ফলে শান্তিকুঞ্জ থেকে ঢিল ছোঁড়া দুরত্বে হতে চলা তৃনমূলের মেগা সভাতেও ব্রাত্য হয়ে থাকতে হচ্ছে শিশির অধিকারী-দিব্যেন্দু অধিকারীদের।

Related News

Also Read