Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

বালিঘাইতে ওয়ানডে সমীর ধাওয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ান এগরা

বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতি আয়োজিত এক দিনের সমীর কুমার ধাওয়া স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতা হয় রবিবার। বালিঘাই ফকিরদাস হাই স্কুল খেলার মাঠে সকালে ৮দলীয় এই প্রতিযোগিতায় বলে পিক দিয়ে খেলার উদ্বোধন করেন সেবা সমিতির কর্ণধার প্রয়াত সমীর ধাওয়া কৃতি সন্তান আশিস ধাওয়া। উপস্থিত ছিলেন সমীর ধাওয়ার সহধর্মিনী আলো ধাওয়া,মঞ্জুশ্রী পঞ্চায়েত প্রধান শঙ্কর সাউ, এগরা-২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি প্রকাশ রায়চৌধুরী, বিবেকানন্দ পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান ধনঞ্জয় সিংহ,সেবা সমিতির কর্মকর্তা ও এই খেলার দায়িত্ব প্রাপ্ত কৃতী শিক্ষক তপন কুমার মন্ডল, শিশির মাইতি, মানগোবিন্দ জানা,সোহেল ধাওয়া, সৌরভ ধাওয়া প্রমুখ। শুরুতে জাতীয় পতাকা ও সংস্থার পতাকা উত্তোলন হয়।প্রয়াত সমীর ধাওয়া প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনে সকলে শ্রদ্ধা জ্ঞাপনও করেন।উদ্বোধনী ম্যাচে দাঁতন স্পোর্টস একাডেমী ও এগরা এস সি এফ সি মুখোমুখি হয়। উদ্বোধক তার বক্তব্যে বলেন যুবকদের খেলায় উৎসাহিত করতে সংস্থার এমন উদ্যোগ। আমরা চাই যুবকরা আরও বেশি বেশি করে খেলাতে যুক্ত থাকলে শরীর যেমন ঠিক থাকবে সমাজে অপকর্ম অনেকটা কমবে। কথায় বলে আইডিল ব্রেণ ইজ ডেভিল ওয়ার্কশপ। আগামী দিনে‌ হারিয়ে যাওয়া হাডুডু, কাবাডি ও খো খো খেলা করার ইচ্ছা প্রকাশ করেন। এলাকার ক্রীড়া-প্রেমীরা সারাদিন খেলা উপভোগ করেন। খেলায় চাম্পিয়ান এগরা সিপিএফ সি কে ১৫ হাজার টাকা ও সুদৃশ্য ট্রফিএবং রানার্স হাওড়া ফ্রেন্ডসকে ১০ হাজার টাকা সহ সুদৃশ্য ট্রফি তুলে দিয়ে পুরস্কৃত করা হয়।

Related News

Also Read