Select Language

[gtranslate]
২৭শে মাঘ, ১৪৩২ মঙ্গলবার ( ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ )

দুদিন ব্যাপী নাট্য কর্মশালা হল বারুইপুরে

 

প্রদীপ কুমার সিংহ

 এখন বেশিরভাগ ছাত্রছাত্রীর হাতে মোবাইল নেটের যুগে তাদের চোখ সব সময় মোবাইলের পর্দায় থাকে। অত্যধিক পড়াশোনা বা মোবাইল দেখার আসক্তি হয়ে স্টুডেন্টরা খেলাধুলা কথা ভুলে যায় আবার অনেকে করতে চাইও না। তাই স্টুডেন্টদের দের নাটকের অভিনয় মুখী করার জন্য দক্ষিণ 24 পরগনা একটি নাট্যগোষ্ঠী বাঘাযতীন বাজপাই পরিচালনায় এই দুদিন ব্যাপী নাট্য কর্ম শালা অনুষ্ঠিত হল দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত কল্যাণপুর কোটালপুর হাইস্কুলে। দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর সোনারপুর জয়নগর সহ মোট ২০টি স্কুলের প্রায় ২৫০ ছাত্রছাত্রীরা এই কর্মশালায় অংশগ্রহণ করে। মূলত নবম দশম একাদশ ও দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীরা এই কর্মশালাতে অংশগ্রহণ করেছে। আবার অল্প কিছু পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীরাও অংশগ্রহণ করে। এই কর্মশালা আলোচনা হয় নাটকের অভিনয় কিভাবে করতে হয়। নাটকে করতে গেলে গলার ভয়েস কেমন করে দিতে হয় তা নিয়ে আলোচনা।

নাটকের অভিনয় করলে মানুষের মন অনেকটাই ভালো থাকে। ছাত্র-ছাত্রীদের যেমন পড়াশোনা করতে হয় তেমনি নিজেকে ক্যারিয়ার তৈরি করতে গেলে একেক জন ছাত্রছাত্রীকে একটা বিভাগ বেছে নিতে হয়। দুদিন ব্যাপী এই কর্মশালায় অর্থাৎ ১০ই জানুয়ারি এই নাট্য কর্মশালার উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এছাড়াও এই কর্মশালায় উপস্থিত ছিলেন বারুইপুর পৌরসভার উপ পৌর প্রধান গৌতম দাস, দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাণী ও মৎস্য দপ্তরের কর্মদক্ষ জয়ন্ত ভদ্র, নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক সৌমিত্র বসু, অধ্যাপক ডক্টর শেখর সমাদ্দার, জীবন সাহা, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সাগরিকা রায় দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সাংসদ অজিত কুমার নায়েক, কোটালপুর মধুসূদন হাই স্কুলের প্রধান শিক্ষক অবনী পাত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই কর্মশালাতে প্রদীপ প্রজ্জলন করে উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিমান বন্দ্যোপাধ্যায় বলেন পড়াশোনা যেমন ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার তৈরি করে আবার অনেক সময় ছাত্র-ছাত্রীদের নাটকের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। কম বয়সে অনেক ছাত্রছাত্রীরা অভিনয় জগতে পারদর্শীতা দেখিয়েছে।

পরিচালন সংস্থার বাঘাযতীন বাজপাখি নাট্য গ্রুপের সভাপতি বলেন মানুষের নাটকের দিকে ঝোঁক অনেক কমে যাচ্ছে । তাই আগামী দিনে যাতে নাটক মুখী হয় সাধারণ মানুষ তার জন্যই এই কর্মশালা নেওয়া হয়েছে। মূলত এখানে শেখানো হচ্ছে কিভাবে নাটক করা যায় এবং নির্ভীকভাবে নাটক মঞ্চস্থ হয় এই কর্মশালায় উপস্থিত নাট্য ব্যক্তিত্বরা সেটাই ছাত্রছাত্রীদের পাঠদান করেন। তবে কিছু ছাত্র-ছাত্রী এই কর্মশালায় এসে খুবই আনন্দিত হয়। কর্মশালা শেষে বাজপাই বাঘাযতীন বাজপাখি সংস্থার পক্ষ থেকে একটি নাটক মঞ্চস্থ করা হয়। সেইসঙ্গে প্রশিক্ষণরত প্রত্যেক ছাত্র-ছাত্রীকে সংশয়পত্র দেওয়া হয়।

Related News