Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

শহীদ দিবসের প্রস্তুতি যুব তৃণমূলের

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর  বাড়ি থেকে ঢিল ছোঁড়া দুরত্বে কাঁথির ভবতারিনী মন্দির সংলগ্ন এলাকায় ২১শে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি সভা করলো তৃণমূল যুব কংগ্রেস।তার আগে কাঁথির মেছেদা বাইপাস থেকে মহামিছিল করে তৃনমূল কর্মী সমর্থকেরা।

শহীদ দিবসের এই কর্মসূচীতে
উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক আশীষ চক্রবর্তী, রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি, প্রাক্তন সমবায় মন্ত্রী জ্যোতির্ময় কর, জেলা সাধারণ সম্পাদক তরুণ জানা ও জেলা যুব সভাপতি সুপ্রকাশ গিরি। যদিও এদিনের এই কর্মীসূচিতে দেখা যায়নি জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক ও জেলা তৃণমূল সভাপতি পীযুষ পন্ডাকে।

এদিনের এই মহামিছিল প্রায় আড়াই কিমি  কাঁথি মেছেদা বাইপাস থেকে শহর ঘুরে বিরোধী দল নেতার বাড়ির অদূরে মিছিল শেষ হয়।

Related News

Also Read