পাকিস্তানের প্রথম হিন্দু মহিলা হিসাবে পুলিশের ডেপুটি সুপার পদে বসবেন মনীষা রূপেতা। পাকিস্তানের মতো রক্ষণশীল তথা পুরুষশাসিত সমাজে মনীষার এই কীর্তি অনন্য। মনীষা জানিয়েছেন, তাঁদের বাড়ির সদস্যরাও অত্যন্ত রক্ষণশীল।
সংবাদমাধ্যমের দাবি, পাকিস্তান পুলিশের এত উঁচু পদে কোনও হিন্দু মহিলা বসেননি। এই মুহূর্তে ট্রেনিং চলছে মনীষার।
মনীষা পাকিস্তানের সিন্ধু প্রদেশের বাসিন্দা । ১৩ বছর বয়সে বাবার অকালমৃত্যুর পর সন্তানদের নিয়ে করাচিতে বসবাস করতে শুরু করেন তাঁর মা।পুলিশের চাকরির পরীক্ষায় ৪৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬তম স্থান লাভ করেছিলেন তিনি।
মনীষা বলেন, ‘‘আমাদের সমাজে আকছার অপরাধের শিকার হন মহিলারা। এ সমাজে মহিলাদের ‘রক্ষক’ প্রয়োজন। সে জন্যই পুলিশের চাকরিতে যোগ দিয়েছি।’’

Post Views: 56





